দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা: নিখোঁজের তথ্যের জন্য ফায়ার সার্ভিসের মাইকিং

প্রকাশ :

সংশোধিত :

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় ২৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের তথ্যের জন্য মাইকিং করে অনুরোধ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর থেকেই নিখোঁজদের সন্ধানে দৌলতদিয়া ৩নং ফেরিঘাট এলাকায় উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনীসহ বিভিন্ন উদ্ধারকারী দল।

তাদের তৎপরতায় বৃহস্পতিবার উদ্ধার করা হয় তিনজনের মরদেহ। 

বেলা সাড়ে ১১টায় উদ্ধারকারী প্রতিনিধি দলের সদস্যরা সর্বশেষ মরদেহ উদ্ধার করে বলে জানান ফায়ার সার্ভিসের ফরিদপুরের সহকারী পরিচালক বেলাল উদ্দীন।

উদ্ধার হওয়া সর্বশেষ মরদেহটি জাহাঙ্গীর হোসেন (৫৫) নামে একজনের বলে নিশ্চিত করা হয়েছে। তিনি কুষ্টিয়ার কালুখালী উপজেলার বোয়ালিয়া এলাকার।

এর আগে আশরাফুল (৩০) এবং ফল ব্যবসায়ী উজ্জ্বল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। এ তিনজনই রাজবাড়ীর কালুখালি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

সহকারী পরিচালক বেলাল উদ্দীন বলেন, “আমাদের কাছে যে কয়েকজন নিখোঁজের তথ্য ছিল, তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফলে উদ্ধার অভিযানে বিরতি নেওয়া হয়েছে।

“তবে উদ্ধার তৎপরতা এখনো বন্ধ হয়নি, আমার ঘাট এলাকায় আছি। কারো স্বজন নিখোঁজ থাকলে তাদের তথ্য দেওয়ার অনুরোধ করা হচ্ছে।”

পরে কারও স্বজন নিখোঁজ থাকলে কর্তৃপক্ষকে জানানোর জন্য মাইকিং করে অনুরোধ করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

সর্বশেষ খবর